দ্বিতীয় দিনেও যমুনার সামনে জবি শিক্ষার্থীদের অবস্থান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার (১৫ মে) সকালেও পুলিশের হামলার বিচারসহ মোট তিনদফা দাবিতে অবস্থান নিতে দেখা যায় শিক্ষার্থীদের। এসময় কাউকে কাউকে রাস্তায় পাটি, এমনকি গাছের পাতা বিছিয়েও শুয়ে থাকতে দেখা যায়।
এর আগে, বুধবার দুপুর ১২টার দিকে জবি শিক্ষক-শিক্ষার্থীরা 'যমুনা' অভিমুখে লংমার্চ শুরু করেন। কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।
শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে আহত হন শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবির বিষয়ে হবে বলে জানিয়েছেন ।
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
তবে ‘কিছু হলেই ‘যমুনায় যাওয়ার’ প্রবণতা সহ্য করা হবে না। সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নেবে’ বলেও সাংবাদিকদের জানান মাহফুজ আলম।