দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণ: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণ এনেছে। কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টি,আর (টেস্ট রিলিফ), জিআর (জেনারেল রিলিফ), ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন সাধিত হয়েছে এবং আর্থিক প্রবাহও সঞ্চারিত হয়েছে।’

শনিবার সকালে (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে ডিআরআরও (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) ও পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সম্মেলন-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আরও বলেন, ‘খাল খনন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। শুষ্ক মওসুমে চাষাবাদ, বর্ষা মওসুমে পানি নিষ্কাশন এবং খালে মাছ ও খালপাড়ে গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচি গ্রামীণ জনজীবনে আমূল পরিবর্তন আনবে। আগামী ১৯ নভেম্বর ২০২৬ প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেন, ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনও টাকা যাতে ফেরত না যায় এবং অর্থের অপচয় যাতে না হয়।’

মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। সম্মেলনে সারা দেশ থেকে ডিআরআরও এবং পিআইওগণ অংশগ্রহণ করেন।

All Categories