দক্ষিণ সিটিতে বৃষ্টিতে জলাবদ্ধতা, মাঠে ইমার্জেন্সি টিমের কার্যক্রম

মুষলধারে বজ্রসহ বৃষ্টিপাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে এই বৃষ্টিপাত শুরু হয়।

ডিএসসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নগরবাসীর এ সাময়িক ভোগান্তি দ্রুত নিরসনে ভোর থেকেই ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

All Categories