ডিজেল মজুদ করায় যুবকের জেল
জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে মো. সাব্বির (৩০) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই যুবককে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ জহুরুল হোসেন।দণ্ডপ্রাপ্ত সাব্বির হোসেন উপজেলার উত্তর কাঠার বিল এলাকার বাদশা মিয়ার ছেলে
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তেল পাম্প থেকে অনুমোদনহীনভাবে ১২০ লিটার ডিজেল সংগ্রহ করে মজুদের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন সাব্বির। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’