ধনঞ্জয়া ডি সিলভা শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন
শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা পদত্যাগ করেছেন। ৩৩ বছর বয়সী এই ব্যাটার হঠাৎ করেই এই ঘোষণা দেন।
অধিনায়কত্ব ছাড়লেও তিনি দেশের প্রতিনিধিত্ব অব্যাহত রাখবেন। ২০২৪ সালে তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, দিমুথ করুণারত্নের স্থলাভিষিক্ত হয়ে।
একটি চিঠির মাধ্যমে তিনি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ধনঞ্জয়াকে ধন্যবাদ জানিয়েছে। এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেন, ‘টেস্ট নেতৃত্বের জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে তাকে ধন্যবাদ। ক্যারিয়ারের বাকি সময়ের জন্যও আমরা তাকে শুভকামনা জানাই।’
প্রায় ২ বছরের মেয়াদে ধনঞ্জয়া ১৮টি টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ৭টিতে জয়, ৩টিতে ড্র এবং ৮টিতে পরাজয় হয়েছে। অধিনায়ক হিসেবে তার ব্যাটিং গড় ৩৬.৪৫, এবং তিনি ১১৩০ রান করেছেন। এছাড়া ৩ সেঞ্চুরির বিপরীতে অফস্পিনে ৯ উইকেট নিয়েছেন।