ঢাকার বিভিন্ন এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
কারিগরি কাজের জন্য রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশে সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকায় এ সময়ে প্রায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস।