ঢাকা ও উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্পের দাপট
ঢাকা সহ দেশের উত্তরের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৭টা ৩২ মিনিটে এই ভূকম্পন শুরু হওয়ায় অনেকের ঘুম ভেঙে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূমিকম্প নজরদারি সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। এর উৎপত্তিস্থল ভারতের মাঙ্গান অঞ্চল বলে জানা গেছে।
রংপুর আবহাওয়া অফিসের ভূমিকম্প পরিমাপ বিভাগ নিশ্চিত করেছে, সকাল ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ভারতের মাঙ্গানে হলেও বাংলাদেশের উত্তরের জেলা গুলো কেঁপে ওঠে।
এই ভূমিকম্পের প্রভাব শুধু বাংলাদেশেই নয়, ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন অংশেও অনুভূত হয়েছে।