বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ইতিমধ্যে জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ মে) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তদন্ত শেষ হয়েছে। বিচারাধীন এই মামলার রায় না হওয়া পর্যন্ত দলটির সব রাজনৈতিক, সাংগঠনিক ও প্রচারমূলক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

এর আগে গতকাল (১১ মে) রাতে সন্ত্রাসবিরোধী আইনে সংশোধনী এনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি অধ্যাদেশ জারি করেন। এতে সন্ত্রাসে জড়িত ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে যেকোনো ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা হয়।

সংশোধিত আইনের ২০ ধারার (১) উপধারায় বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের

কার্যালয় বন্ধ করা হবে 

ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দ করা হবে

সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হবে 

তাদের সব ধরনের প্রচার সামগ্রী বাজেয়াপ্ত করা হবে 

তাদের পক্ষে বা সমর্থনে যেকোনো বিবৃতি, সংবাদ সম্মেলন ও বক্তৃতা নিষিদ্ধ করা হবে।

এই সংশোধনী আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি নতুন ধারা যোগ করে নিষিদ্ধ ব্যক্তি বা সংগঠনের সব ধরনের কার্যক্রমও আইনত বন্ধ করার বিধান যুক্ত করা হয়েছে।

All Categories