বিআরটিসি’র ‘ঈদ স্পেশাল সার্ভিস': জেনে নিন রুট, ডিপো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণে আগামী ৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস' এর আয়োজন করেছে বিআরটিসি।

 সোমবার (১৯ মে)  বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষে আগামী ২৪ মে থেকে বিআরটিসি'র সংশ্লিষ্ট ডিপো হতে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হবে এবং আগামী ১৪ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।

 রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে বিভিন্ন রুটসমূহের (ঢাকা থেকে) অগ্রিম টিকিট বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

 

বিভিন্ন রুটে বাস চলাচল ও টিকিট বিক্রির ডিপোসমূহের তালিকা:

মতিঝিল ডিপো: রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট

কল্যাণপুর: আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল

গাবতলী: রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া

জোয়ারসাহারা: রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল

মিরপুর: রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ময়মনসিংহ

মোহাম্মদপুর: রাজশাহী, গোপালগঞ্জ, বরিশালসহ একাধিক রুট

গাজীপুর: ময়মনসিংহ, রংপুর, পাবনা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম

যাত্রাবাড়ি: রংপুর, কুড়িগ্রাম, ফরিদপুর, বরিশাল

নারায়ণগঞ্জ (চাষাড়া): কুষ্টিয়া, জামালপুর, রাজশাহী, নেত্রকোনা

নরসিংদী, কুমিল্লা, সিলেট, বগুড়া, খুলনা, পাবনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, টুঙ্গিপাড়া থেকেও বিভিন্ন রুটে বাস চলবে।

 

বাস রিজার্ভ বা যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারদের মোবাইল নম্বর:

মতিঝিল বাস ডিপো-মোবা: ০১৯১৬৭২১০৪৪, কল্যাণপুর বাস ডিপো-মোবা: ০১৭১৫৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো-মোবা: ০১৭১২২৮১১২১, জোয়ারসাহারা বাস ডিপো-মোবা: ০১৭১৪২৪০৬৫৩, মিরপুর বাস ডিপো- মোবা: ০১৭৪০০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো-মোবা: ০১৭১০৮১৫৮৫৬, গাজীপুর বাস ডিপো-মোবা: ০১৫৫৩৩৪৯৫৬৭, যাত্রাবাড়ি বাস ডিপো-মোবা: ০১৭৩৪১৫৫৩২৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবা: ০১৭৩৬৯৮৪৯৩৫, কুমিল্লা বাস ডিপো-মোবা: ০১৭১৭৭৬৩৮২০, নরসিংদী বাস ডিপো-মোবা: ০১৭২৯৩৩৯৫১৯, দিনাজপুর বাস ডিপো-মোবা: ০১৫৫২৪৪২৫৬৬, সোনাপুর বাস ডিপো-মোবা: ০১৭৩৭৭২২৮৮২, বগুড়া বাস ডিপো-মোবা: ০১৯১৩৭৪১২৩৪, রংপুর বাস ডিপো-মোবা: ০১৭১২৩৮২১৪৪, খুলনা বাস ডিপো-মোবা: ০১৭১১৭০৮০৮৯, পাবনা বাস ডিপো-মোবা: ০১৯১৯৪৬৫২৬৬, ময়মনসিংহ বাস ডিপো-মোবা: ০১৭৫৮৮৮০০১১, চট্টগ্রাম বাস ডিপো-মোবা: ০১৭৯৮১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো-মোবা: ০১৭১২৯০৪১২০, বরিশাল বাস ডিপো-মোবা: ০১৭১১৯৯৮৬৪২, সিলেট বাস ডিপো-মোবা: ০১৭১৯৪০৯৪০৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

 

 

 

 

 

 

All Categories