বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্তির আবেদন ৭ অক্টোবরের মধ্যে

বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন ৭ অক্টোবরের পর আর গ্রহণ করা হবে না। বৃহস্পতিবার (১ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ অক্টোবরের পর বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির জন্য নতুন কোনও আবেদন গ্রহণ করা হবে না।

এর আগে ২৮ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধে শহীদদের ‘সঠিক তালিকা’ ও মুক্তিযোদ্ধাদের ‘প্রকৃত তালিকা’ তৈরি করে প্রতিবেদন দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছিল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

All Categories