বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ১৪ মার্চ (শুক্রবার) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বাংলাদেশ সরকারের প্রতি তার কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান।

গুতেরেস তার বার্তায় বলেন আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের আন্তরিক অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে একটি টেকসই এবং ন্যায্য ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে জাতিসংঘ সবসময় আপনাদের পাশে থাকবে।

সকালে জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে দুই পক্ষই বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে তিনি বিমানবন্দর থেকে সরাসরি উখিয়া যাবেন যেখানে রোহিঙ্গা লার্নিং সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। এ সময় কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম।

এ সফরের একটি বিশেষ মুহূর্ত হিসেবে জাতিসংঘ মহাসচিব প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীসহ ইফতার করবেন। ইফতার শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন।

All Categories