বগুড়ায় শুটিংয়ের সময় স্ট্রোক করে মারা গেলেন সোহেল খান
অভিনেতা সোহেল খান মঙ্গলবার সকালে বগুড়ায় শুটিং চলাকালীন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। তাকে দ্রুত স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিনেমার শুটিং ইউনিটের তথ্য অনুযায়ী, সোহেল খান ১৯ নভেম্বর থেকে বগুড়ায় সিনেমার কাজ করছিলেন। তার শুটিং মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল।
মেকআপ নিয়ে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। হঠাৎ হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে একজন ইউনিট সদস্য বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান। কোনো সাড়া শব্দ পেয়ে চিৎকার করলে অন্যান্য সদস্যরা সেখানে এসে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
দুর্ভাগ্যবশত হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।