গোপালগঞ্জসহ আট জেলায় মোতায়েন ১০১ প্লাটুন বিজিবি সদস্য

গোপালগঞ্জ ও ঢাকাসহ আটটি জেলার আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় মোট ১০১টি প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজিবি সদর দপ্তর মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলায় মাত্র দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। বাকি জেলা গুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

এক প্লাটুনে সাধারণত ২০ থেকে ৩০ জন সদস্য থাকে এবং একটি ব্যাটালিয়নে ২৭ থেকে ৩০টি প্লাটুন থাকে। বিজিবি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েনকৃত সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

বিজিবি আরও জানায়, নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধির মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং শিল্পাঞ্চলে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জননিরাপত্তা সুরক্ষা এবং যে কোনো বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে বিজিবি সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন।

এছাড়া, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওয়্যার্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লাইভ ভিডিও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছে।

All Categories