Jul 01, 2025
বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত

বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত

আগস্টে বাংলাদেশে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। সূচিও ঘোষণা করেছিল বিসিবি। তবে নির্ধারিত সময়ে সেই সিরিজ আর হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিরিজটি পিছিয়ে দিতে অনুরোধ করেছে।

বিসিবির একাধিক সূত্র বলছে, দুই বোর্ডের মধ্যে বিকল্প সময় নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য সময় হিসেবে নভেম্বর কিংবা ২০২৫ সালের কোনো এক সময় বিবেচনায় রয়েছে।

বোর্ড সূত্র জানায়, দেশের বর্তমান বাস্তবতায় এ বছর ভারতীয় দলের সফর অনিশ্চিত। গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। ক্রিকেট পরিচালনা বিভাগকে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করে নতুন সূচি ঠিক করতে বলা হয়েছে।

আগস্টের ১৮ থেকে ৩১ তারিখ পর্যন্ত ঢাকায় তিনটি ওয়ানডে ও চট্টগ্রামে তিনটি টি২০ ম্যাচ আয়োজনের কথা ছিল।

তবে সফর স্থগিতের বিষয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, গুঞ্জন আছে— নিরাপত্তার বিষয়টি অন্যতম কারণ।

বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। তারা সিরিজের বিষয়ে সরকারের ছাড়পত্রের অপেক্ষায় আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন সিরিজটা আগস্ট বা সেপ্টেম্বরেই করতে চাইছি— এমন নয়। আমরা চাই এটি উপযুক্ত সময়েই আয়োজন হোক।

All Categories