Jan 22, 2026
বাংলাদেশ ছাড়াই হতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

বাংলাদেশ ছাড়াই হতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি বোর্ড সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে অস্বীকার করলে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত দিতে হবে।

গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় ১৬ সদস্যের মধ্যে ১৪ জন সদস্য ভারত ভেন্যু পরিবর্তনের পক্ষে নয় এবং বাংলাদেশকে খেলতে ভারতে যাওয়াই বাধ্যতামূলক বলে ভোট দিয়েছেন। কেবল বাংলাদেশ ও পাকিস্তান এই দাবির পক্ষে ভোট দিয়েছে। আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের সূচি পরিবর্তন এখন আর সম্ভব নয়।

আইসিসি আরও জানিয়েছে, যদি বাংলাদেশ ভারতে না যায়, তবে তাদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে। সেই পরিস্থিতিতে বাংলাদেশের স্থলাভিষিক্ত দল হিসেবে স্কটল্যান্ডকে বিবেচনা করা হতে পারে। আইসিসি দাবি করেছে, নিরাপত্তা পর্যবেক্ষকের যাচাই অনুযায়ী ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো সুনির্দিষ্ট হুমকি নেই।

উল্লেখ্য, এই সংকটের সূচনা হয়েছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেয়ার পর বিসিবি ও বাংলাদেশ সরকারের নিরাপত্তা উদ্বেগ থেকে। এখন সিদ্ধান্ত নেওয়ার বল বিসিবির হাতে। আজ রাতের মধ্যে যদি তারা ভারতের মাটিতে খেলার সম্মতি না দেয়, তাহলে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।

All Categories