আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণাঞ্চল) এবং সারজিস আলম (উত্তরাঞ্চল) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় সংবাদ উপস্থাপিকা সহ তিনজন সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ২টা ২০ মিনিটে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পোস্টে তিনি লেখেন আমরা যে মতপ্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি ঠিক তেমনি আপনার এই গালির স্বাধীনতার জন্যও আমরা আন্দোলন করেছি। শুধু মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশের অধিকারও সুরক্ষিত থাকুক।

একটি কমেন্টে হাসনাত আরও লেখেন এই ঘটনা আমাকে বিব্রত করেছে। রাজনৈতিক মতপার্থক্য প্রকাশের স্বাধীনতা রক্ষায় আমরা যেই লড়াই করছি সেটি যেন সবসময় গঠনমূলক থাকে—এটা আমাদের প্রত্যাশা। আমরা চাই যে কেউ রাজনীতিবিদদের সমালোচনা করুক তবে তা হবে ইতিবাচক ও সৃজনশীলভাবে।

টেলিভিশন চ্যানেলের লাইভ চলাকালীন অনুষ্ঠানটির এক সংবাদ উপস্থাপক জাতীয় নাগরিক পার্টির নেতাদের সম্পর্কে অশালীন ভাষা ব্যবহার করেন। এই ঘটনার পর সংবাদ উপস্থাপিকা ও সংশ্লিষ্ট তিন সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করা হয় যা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে।

হাসনাত আব্দুল্লাহ বলেন আমাদের আন্দোলন একটি স্বাধীন গঠনমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেখানে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে সেই মত আমার বিরুদ্ধে হলেও।

All Categories