২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ হাজার ৮৯ জন হাসপাতালে, মৃত্যু ৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮১৬ জন, ময়মনসিংহে ৯৯ জন, চট্টগ্রামে ৩২৪ জন, খুলনায় ৩৩০ জন, রংপুরে ৮৩ জন, বরিশালে ২০৩ জন, রাজশাহীতে ২২৪ জন এবং সিলেটে ১০ জন রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬ হাজার ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৮০ হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮৪৯ জন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে।

All Categories