যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি-ফ্ল্যাট ও ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ আবিষ্কার দুদকের

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৯টি ফ্ল্যাট ও বাড়ি কেনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, "আব্দুস সোবহান গোলাপ তার সরকারি পদ ও সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অর্থপাচার করেছেন। এর ফলে তিনি নিউইয়র্কের কুইন্স এলাকায় ৯টি ফ্ল্যাট এবং বাড়ি কিনেছেন, যার মূল্য প্রায় ৩২ কোটি টাকা।"

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গোলাপের অঘোষিত সম্পদের পরিমাণ ৬৮ কোটি ৩৩ লাখ টাকা। এছাড়া, তার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে ৫১টি ব্যাংক অ্যাকাউন্টে ৯৭ কোটি ৬৩ লাখ টাকার অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন হয়েছে।

দুদক জানিয়েছে, গোলাপের বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারা এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

All Categories