স্বর্ণ পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

স্বর্ণ পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়েছে। দুবাই থেকে বেঙ্গালুরু আসার পর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা গেছে, গত সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু ফেরার পর রান্যা রাওকে আটক করা হয়। ডিআরআই আধিকারিকরা পূর্বে পাওয়া খবরের ভিত্তিতে তাকে বিমানবন্দরে তল্লাশি করেন এবং তার কাছ থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার হয়। এরপর তাকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়, যেখানে তদন্তের পর তাকে গ্রেপ্তার করা হয়।

ডিআরআই সূত্র জানায়, রান্যা রাও একাধিকবার দুবাই গিয়েছিলেন, যা সন্দেহের জন্ম দেয়। গত ১৫ দিনে তিনি চার বার দুবাই সফর করেছিলেন, যা তাকে সন্দেহজনক করে তোলে। তার বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ ওঠায় তদন্ত চলছে।

কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রান্যা রাও কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও অভিনয় করেছেন। এছাড়াও, তিনি একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন এবং সিনেমাপ্রেমীদের মাঝে জনপ্রিয়।

রান্যা রাওয়ের গ্রেপ্তারের পর সোনা পাচারের ব্যাপারে আরও বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
 

All Categories