জেমস বন্ড চরিত্রে রবার্ট প্যাটিনসনকে প্রথমে চাননি জেফ বেজোস
ড্যানিয়েল ক্রেইগের পর নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনকে বেছে নিতে প্রযোজনা প্রতিষ্ঠান পাঁচ বছর সময় নিয়েছে। এই নির্বাচনী প্রক্রিয়ায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেফ বেজোস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অ্যামাজন এমজিএম সম্প্রতি রবার্ট প্যাটিনসনকে নতুন বন্ড হিসেবে ঘোষণা করলেও, শুরুতে বেজোস তার নাম পছন্দ করেননি। বেজোস মনে করতেন, জেমস বন্ডের মতো চরিত্রের জন্য এমন একজনকে বেছে নেওয়া উচিত, যিনি অতিরিক্ত জনপ্রিয় নন। প্যাটিনসনের আগে থেকেই ব্যাপক খ্যাতি থাকায় তিনি সে বিষয়ে দ্বিধায় ছিলেন বলে জানা গেছে।
বেজোস জানিয়েছেন, প্রাথমিকভাবে অনেক অভিনেতার মধ্য থেকে পাঁচ জনকে নির্বাচিত করে স্ক্রিন টেস্ট নেওয়া হয়। এরপর একসঙ্গে বসে তাদের সব টেস্ট পর্যালোচনা করে প্যাটিনসনের অভিনয় বেশ মনোযোগ আকর্ষণ করে। তিনি বলেন, “পাঁচ জন প্রার্থীর মধ্যে রবের অভিনয়ে একটা বিশেষ ছাপ ছিল, যার কারণে আমরা সবাই তার পক্ষে ঝুঁকে পড়ি।” তবে শুরুতে তার বিখ্যাত হওয়ার কারণে কিছুটা আপত্তি ছিল।
১৯৬২ সালে শন কনেরির মাধ্যমে শুরু হওয়া জেমস বন্ডের এই ধারাবাহিকতায় ড্যানিয়েল ক্রেইগ গত বছর শেষ করেন। নতুন বন্ডের বয়স ৩০ থেকে ৩২ বছরের মধ্যে এবং উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১০ ইঞ্চি হওয়া বাধ্যতামূলক ছিল। নির্মাতারা চান নতুন বন্ড দীর্ঘ সময় এই চরিত্রে অভিনয় করুক। নতুন সিনেমার পরিচালনা করছেন কানাডার ডেনিস ভিলেনিউভ, আর চিত্রনাট্যের দায়িত্বে আছেন স্টিভেন নাইট।
রবার্ট প্যাটিনসন তার ক্যারিয়ার শুরু করেছিলেন রোমান্টিক নায়ক হিসেবে, তবে ‘টোয়ালাইট’ সিরিজের মাধ্যমে তার পরিচিতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তিনি নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন।