সৌদি আরব বিকল্প পথে তেল সরবরাহ করবে, দাম কমেছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে সৌদি আরবের তেল সরবরাহ নিয়ে উদ্বেগের মাত্রা কমার কারণে। সৌদি আরব ওমানের উপকূলে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোতে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। এই খবরে মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটের আশঙ্কা কিছুটা কমেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৯২ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে নেমেছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ৩ দশমিক ৪০ ডলার কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরব ওমানের সোহার বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোতে অতিরিক্ত অপরিশোধিত তেল পাঠানোর প্রস্তাব দিয়েছে।

All Categories