শিল্পী হিসেবে আমারও দায়বদ্ধতা রয়েছে

শিল্পী হিসেবে আমারও দায়বদ্ধতা রয়েছে

চিত্রনায়িকা শবনম বুবলী বর্তমানে শুধু সিনেমা নয় বিজ্ঞাপন জগতেও তার উপস্থিতি নিয়ে বেশ আলোচনায়। সম্প্রতি তিনি তিব্বত বিউটি সোপের একটি নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন যা তার ক্যারিয়ারে আরেকটি মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞাপনটি নিয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বুবলী বলেন বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মতো আমাদের দেশের তারকারাও এখন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।আমি মনে করি যেকোনো পণ্যের বিজ্ঞাপনে কাজ করার আগে তার গুণগত মান সম্পর্কে বিস্তারিত জানাটা খুবই জরুরি। একজন শিল্পী হিসেবে আমারও কিছু দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ববোধ থেকেই আমি পণ্যটি সম্পর্কে ভালোভাবে জানার পরই সেটি দর্শকের সামনে উপস্থাপন করি।

বুবলী আরও বলেন তিব্বত লাক্সারি সোপ সম্পর্কে আগেই অনেকেই জানেন তাই আমি একধরনের আত্মবিশ্বাস নিয়েই এই পণ্যের বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছি। এই পণ্যটির বিজ্ঞাপনগুলো বরাবরই সুন্দর হয় এবং এতে একটা শুভ্রতা থাকে যা আমার কাছে বেশ ভালো লাগে। এবারের বিজ্ঞাপনটি সনক দাদা বেশ যত্ন নিয়ে নির্মাণ করেছেন এবং আমি এতে খুবই সন্তুষ্ট। আমি আশা করি প্রচারের পর দর্শকদেরও এটি ভালো লাগবে।

এছাড়া সম্প্রতি বুবলী তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশনস প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। শিগগিরই এই প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করবে। বুবলী জানিয়েছেন,আমার প্রযোজনা সংস্থার প্রথম কাজ হিসেবে আগামী কোরবানির ঈদে একটি নাটক প্রচারে আসবে।নতুন এই উদ্যোগটি বুবলীর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তার ভক্তরা আগ্রহের সঙ্গে এটি অনুসরণ করছেন।

বুবলীর এই নতুন যাত্রা তার কর্মজীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে তিনি শুধু একজন অভিনেত্রী হিসেবেই নয় একজন প্রযোজক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

All Categories