সচিব পদে নিয়োগ পেলেন ৯ জন
বাংলাদেশ সরকারের ৯টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে সাতজনকে পদন্নতি দিয়ে সচিব করা হয়েছে, এবং বাকি দুজনকে বদলির মাধ্যমে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে মঙ্গলবার এইসিদ্ধান্ত জানানো হয়।
পদোন্নতি পাওয়া সাতজন কর্মকর্তা ইতিপূর্বে বিভিন্ন উচ্চ পদে কর্মরত ছিলেন এবং তাদের কার্যক্রমও দক্ষতা দেখে তাদেরকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অপরদিকে, বদলির মাধ্যমে দুইজন কর্মকর্তাকে অন্য বিভাগে বামন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
