রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় : জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগণ তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে চায়। এজন্য তিনি মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা আহ্বান জানিয়েছেন। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
রাখাইন রাজ্যে রোহিঙ্গারা ভয়াবহ গণহত্যার শিকার হয় এবং এর ফলস্বরূপ তারা বাংলাদেশের দিকে চলে আসে। মানবাধিকার লঙ্ঘনের কারণে সাম্প্রতিক সময়ে আরও অনেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং এখন বিশ্বের সহায়তা প্রয়োজন।রোহিঙ্গারা তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে চায় তবে তাদের ফিরে যাওয়ার জন্য নিরাপদ এবং মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এটি এই সংকটের প্রধান সমাধান।
জাতিসংঘের মহাসচিব বলেন মিয়ানমারের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটি স্পষ্ট বার্তা পেয়েছি। প্রথমত রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে যেতে চায় যা তাদের মৌলিক অধিকার। তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার তাদের দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে। দ্বিতীয়ত রোহিঙ্গারা ক্যাম্পে আরো ভালো পরিবেশ চায়।দুঃখজনক ভাবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ সাম্প্রতিক সময়ে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে যার কারণে ক্যাম্পে খাদ্য রেশন কমাতে হয়েছে।
আমরা মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সহায়তা সংগ্রহে সর্বোচ্চ চেষ্টা করছি। আমি প্রতিশ্রুতি দিয়েছি আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি এই পরিস্থিতি উন্নতির জন্য কাজ করবো। যত বেশি দেশ সম্ভব আমি তাদের সাথে কথা বলবো যাতে প্রয়োজনীয় সহায়তা সংগ্রহ করা যায় এবং রোহিঙ্গা জনগণের জীবনযাত্রার পরিস্থিতি আরও খারাপ না হয়।
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে বলেন আমি আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের সমস্যা ভুলে যাবে না। তাদের মানবিক সহায়তা অত্যন্ত জরুরি। সম্মানের সাথে বসবাসের অধিকার রোহিঙ্গাদের রয়েছে এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে।
জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি এবং বাংলাদেশের এই মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা পালনের গুরুত্বের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন।