রাঙামাটিতে পিকআপ ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
রাঙামাটির কাউখালী উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
আহত ব্যক্তিকেও হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওসি সাইফুল ইসলাম।