পরিচালক ও সহশিল্পীরা আমার সঙ্গে কাজ করতে চাইত না : প্রভা

পরিচালক ও সহশিল্পীরা আমার সঙ্গে কাজ করতে চাইত না : প্রভা

দেড় যুগেরও বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করে আসছেন সাদিয়া জাহান প্রভা। ২০০০ দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশের ছোট পর্দায় তার অভিনীত নাটকগুলো ছিল বেশ জনপ্রিয়। তবে অভিনয় থেকে একসময় বিরতি নেন তিনি। সেই সময়টাতে  দেশে ও দেশের বাইরে সময় কাটালেও, নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন।

'দ্য মেকআপ একাডেমি' থেকে প্রশিক্ষণ নিয়েছেন প্রভা । প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং বিশ্বের অনেক নামকরা মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে সম্পর্কিত,এখন তিনি মেকআপ শিল্পের অন্যতম পরিচিত নাম। তবে তার বিরতির সময় এবং মিডিয়াতে কাজের অভাব নিয়ে সম্প্রতি গণমাধ্যমের কাছে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী।

মিডিয়ার সিন্ডিকেটের শিকার হওয়া নিয়ে প্রভা জানান, ২০১১ ও ২০১২ সালের দিকে যখন তিনি আবার কাজে ফিরতে চেয়েছিলেন, তখন তার সঙ্গে অনেক পরিচালক ও সহশিল্পীরা কাজ করতে চাইতেন না এমনকি এখনো অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করতে আগ্রহী নয়।

প্রভা আরও বলেন, "এটা কখনো মুখে  বলতেন না  বরং সম্পর্কটা সুন্দর রাখার জন্য অ্যাটিচিউড দেখে মনে হতো তারা আর আমাকে কো-অপারেট করবেন না। 

এমন পরিস্থিতি আমি আগেও ফেস করেছি, তাই এই ধাক্কা কিংবা সিন্ডিকেটের ব্যাপারটা আমার কাছে নতুন কিছু ছিল না। আমি শুধু নিজেকে মানিয়ে নিয়েছি এবং কাজ করতে শুরু করেছি।

অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবে আন্তর্জাতিক পরিসরে কাজ করছেন প্রভা। ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর, তিনি এখন বিশ্বের অনেক নামকরা ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন। তার মেকআপ শৈলী এবং কাজের মান তার খ্যাতি আরও বাড়িয়েছে।

বর্তমানে দেশে ফিরে এসে প্রভা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং একে একে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি জানিয়ে দিয়েছেন, তিনি এখন নিজের কাজে পূর্ণ মনোযোগী এবং মেকআপ শিল্পে আরও কিছু নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান।

অভিনয় থেকে সরে যাওয়ার পর মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার এই যাত্রায়, প্রভা যে কতটা  কঠোর পরিশ্রমী, তা তার কাজের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।

All Categories