প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
সভায় ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য আলোচনা করা হবে। প্রকল্পগুলোর বাস্তবায়নে মোট সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।
এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ও অনুদান ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।
২০২৬-২৭ অর্থবছরের জন্য এটি পঞ্চম সভা এবং বর্তমান সরকারের দশম একনেক সভা। সভায় নতুন প্রকল্পের পাশাপাশি কিছু চলমান প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও সময়সীমা বাড়ানোর প্রস্তাবও রয়েছে।