পাকিস্তানের বেলুচিস্তানে কালাতের খানের ছেলে অপহৃত, সঙ্গে তিন দেহরক্ষীও

পাকিস্তানের অস্থির বেলুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাইকে তাঁর তিন সশস্ত্র দেহরক্ষীসহ অপহরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) পুলিশ বিষয়টি জানিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কোয়েটার পুলিশ সদর দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার রাতে খুজদার থেকে কালাতের দিকে যাওয়ার সময় মহাসড়কে একদল অস্ত্রধারী শাহজাদার গাড়ি আটকায়। এরপর তাঁকে ও তাঁর তিন দেহরক্ষীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা।

ইতিহাস অনুযায়ী, প্রাচীন কালাত রাজ্যের শাসকেরা ‘কালাতের খান’ উপাধি বহন করতেন। বর্তমান বেলুচিস্তানের কেন্দ্রস্থলে অবস্থিত এই রাজ্য ছিল ব্রাহুইদের নেতৃত্বাধীন একটি দেশীয় রাজ্য। কালাতের বর্তমান খান সুলেমান দাউদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন।

বেলুচিস্তানের সাধারণ মানুষের রাজনৈতিক ঐক্য, স্বাতন্ত্র্য ও সাংস্কৃতিক গৌরব গড়ে তোলায় কালাতের খান পরিবারের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এ কারণেই অঞ্চলটির মানুষের কাছে রাজপরিবারটি বিশেষ শ্রদ্ধার পাত্র।

All Categories