নুসরাত ফারিয়াকে গ্রেফতারের বিষয়টি ‘বিব্রতকর’: ফারুকী

অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতারকে কেন্দ্র করে সামাজিক ওসাংস্কৃতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।

সোমবার (১৯ মে) সকাল ১১টা ১২ মিনিটে এ বিষয়ে নিজের ফেসবুক পেজেএকটি স্ট্যাটাস দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতামোস্তফা সরয়ার ফারুকী। ফারিয়ার গ্রেফতারের বিষয়টিকে "বিব্রতকর" বলে ওই ফেসবুক পোস্টে জানান তিনি। 

ফারুকী লেখেন,“আমি সাধারণত চেষ্টাকরি আমার মন্ত্রণালয়ের কাজেরবাইরে কথা না বলতে।কিন্তু আমার তো একটাপরিচয় আছে, আমি এইইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিনপর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য।”

ফারুকী আরও বলেন, “এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্যনা। আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে।এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো—এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃতঅপরাধীদের বিচার করা।”

তিনি বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার না করার নীতিই অনুসরণ করা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই ফারিয়ার বিরুদ্ধেও আগে কোনো গ্রেপ্তারেরপদক্ষেপ নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমন নিয়ে ক্ষোভেরজেরে হয়তো প্রশাসনের মধ্যে "ওভার নার্ভাসনেস" থেকে এ ধরনের ঘটনা ঘটছে।

এর আগে, এ অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। 

গতকাল রবিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলাটি ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময়দায়ের করা হয়, যে ফারিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়।

All Categories