নারীরা কুপ্রস্তাব পান নিজেদের দোষে: মমতা শঙ্কর

নারীরা কুপ্রস্তাব পান নিজেদের দোষে: মমতা শঙ্কর

পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্যের কারণে স্যোশাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন। নারী দিবসের আগেই তার এই মন্তব্যটি ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। এর আগেও নায়িকাদের শাড়ি পরার ধরন নিয়ে মন্তব্য করার কারণে সমালোচনার শিকার হয়েছেন তিনি, আর এবার তার নতুন মন্তব্যটি বেশ আলোচনা সৃষ্টি করেছে।</p><p>সম্প্রতি, মমতা শঙ্কর দাবি করেছেন যে নারীরা যদি কুপ্রস্তাব পেয়ে থাকেন, তবে তার জন্য নারীরাই দায়ী। তার মতে, নারীরা যদি নিজেদের ব্যক্তিত্ব দৃঢ়ভাবে এবং আত্মমর্যাদা বজায় রেখে প্রকাশ করেন, তবে তারা এমন পরিস্থিতিতে পড়বেন না। অভিনেত্রী বলেন, অত্মসম্মান, আত্মমর্যাদা, নিজেকে ধরে রাখতে হবে। অনেকে আমাকে বলেছে, তুমি যাদের সঙ্গে কথা বলো, তাদের সম্পর্কে সাবধান থাকো, তারা খারাপ লোক।আমি তাদের বলেছি, তাদের মধ্যে আমি তো একজনও খারাপ লোক দেখিনি, তারা তো সজ্জনই মনে হয়েছে।আমি অনেক রাতে শুটিং করেছি, অনেক মানুষের সঙ্গে বসে আড্ডা দিয়েছি, কিন্তু কেউ কখনও খারাপ প্রস্তাব দেয়নি।</p><p>এদিকে, মমতার এই মন্তব্যের পর অভিনেতা ঋত্বিক চক্রবর্তী একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন সামাজিক মাধ্যমে। যদিও তিনি সরাসরি মমতার নাম উল্লেখ করেননি, তবে পোস্টে লেখা ছিল, ওনি শঙ্কর প্রজাতির শিল্পী,সঙ্গে একটি ভাবুক ইমোজি যুক্ত করেছিলেন। নেটিজেনরা খুব দ্রুতই বুঝতে পারেন যে অভিনেতা কার কথা ইঙ্গিত করছেন, এবং তার মন্তব্যের সঙ্গে একমত হয়ে অনেক ভক্ত ও অনুরাগী তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।</p><p>মমতার এই বক্তব্য নারীবাদী গোষ্ঠী ও অন্যান্য অনুরাগীদের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন, আবার কিছু মানুষ মনে করছেন যে, মমতার বক্তব্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। তবে, এটি স্পষ্ট যে তার মন্তব্য স্যোশাল মিডিয়ায় নানা বিতর্কের জন্ম দিয়েছে, এবং এটি নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও আচরণ নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।</p>

All Categories