মেহেরপুরে বিভিন্ন স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর পৌর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে একটি এবং শহরের কোর্ট মোড় এলাকা থেকে অপর একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, উদ্ধারকৃত বোমাসদৃশ বস্তুগুলোকে পানির বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো।

 


 

All Categories