মধ্যরাতে হাজির হলেন শাহরুখ-সালমান কেন আমিরের বাড়িতে

মধ্যরাতে হাজির হলেন শাহরুখ-সালমান কেন আমিরের বাড়িতে

জনপ্রিয়তায় কেউ কারও চেয়ে কম নন ,বলিউডের তিন খান শাহরুখ সালমান ও আমির এই ত্রয়ী যে শুধুমাত্র সুপারস্টারই তা নয় তাদের প্রতি দর্শকদের ভালোবাসা এবং আগ্রহও অপরিসীম। তাদের একসঙ্গে দেখা মানে পুরো বলিউডের চর্চা চলে আসে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে যখন সালমান খান এবং শাহরুখ খান মধ্যরাতে আমির খানের বাড়িতে একসঙ্গে পৌঁছান। এই বৈঠক নিয়ে ভক্তদের মনে নতুন প্রশ্ন উঠেছে আসছে কি নতুন কোনো সিনেমার পরিকল্পনা ?

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আমির খানের আসন্ন জন্মদিনের প্রাক উদযাপন উপলক্ষে শাহরুখ ও সালমান আমিরের পালি হিলসের বাড়িতে যান। যদিও তাদের উপস্থিতি ছিল বেশ গোপনীয় কিন্তু পাপারাজ্জিরা ছিলেন তত্পর। ভক্তরা যখনই আশা করেছিলেন  ত্রয়ী খানদের এক ফ্রেমে দেখতে পাবেন তখনই আমির খানের পরামর্শে শাহরুখ ও সালমান মুখ ঢেকে বাড়ি থেকে বের হয়ে যান। ফলে একসঙ্গে তাদের ছবি প্রকাশ পেলেও সেটা মুখ ঢাকা অবস্থায় ছিল।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। একেকজন ভক্ত মন্তব্য করেছেন নতুন সিনেমা আসছে নিশ্চয়ই এর জন্য একসঙ্গে কাজ করছেন তারা আবার কেউ বলেছেন আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর থেকে শাহরুখ খান গণমাধ্যমে কম এসেছেন এ কারণেই হয়তো এবার চুপিচুপি সাক্ষাৎ করেছেন তারা।

শাহরুখ খানের হাতে বর্তমানে একাধিক প্রজেক্ট রয়েছে। খুব শীঘ্রই তিনি তার মেয়ে সুহানা খানকে নিয়ে কিং সিনেমায় অভিনয় করবেন। তার সুপারহিট সিনেমা পাঠান এর সিক্যুয়েল পাঠান ২-এর কাজও শুরু হতে চলেছে এবং ২০২৬ সালে সিনেমাটির শুটিং শুরু হবে।

অন্যদিকে সালমান খানও ব্যস্ত তার মুক্তিপ্রতিক্ষীত সিনেমা সিকান্দার নিয়ে। ইতোমধ্যে সিনেমাটির গান ও টিজার মুক্তি পেয়েছে এবং এতে তিনি ছাড়াও উপস্থিত রয়েছেন রাশমিকা মানদানা কাজল আগারওয়াল শারমান যোশীসহ আরও অনেক জনপ্রিয় মুখ।

তিন খানদের একসঙ্গে দেখা এবং তাদের আগত সিনেমার কাজ নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। এই মুহূর্তে প্রশ্ন উঠেছে—তারা কি একসঙ্গে নতুন কোনো সিনেমায় কাজ করছেন? তা হয়তো শীঘ্রই জানা যাবে কিন্তু আপাতত তাদের ফ্যানরা অপেক্ষা করছেন তাদের পরবর্তী প্রজেক্টের জন্য।

All Categories