কিমের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ‘চমৎকার সম্পর্কের’ দাবি ট্রাম্পের

কিম জং উনের সঙ্গে একটি পুরনো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তাদের সম্পর্ক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ছবিতে কিমের অবন্ধুসুলভ চেহারা নিয়ে কৌতুক করে ট্রাম্প দাবি করেন, তাদের দুজনের মধ্যে এখনো সুসম্পর্ক বজায় রয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যম  ‘এই ছবিতে আমাদের বন্ধুত্বপূর্ণ মুখভঙ্গি দেখা না গেলেও এমন অনেক ছবি রয়েছে যেখানে আমরা হাসিমুখে আছি। কিম জং উন ও আমার মধ্যকার সম্পর্ক চমৎকার।’

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’ ঘিরে যখন কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, ঠিক তখনই ট্রাম্পের এই বার্তা সামনে এলো। ১৭ থেকে ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত এই মহড়ায় ড্রোন, জিপিএস ব্ল্যাকিং এবং সাইবার হামলা মোকাবেলার মতো প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই এই ধরনের সামরিক মহড়াকে উসকানিমূলক আখ্যা দিয়ে আসছে। পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার এই সমন্বিত পদক্ষেপ একটি ‘পারমাণবিক জোটে’ রূপ নিচ্ছে। উদ্ভূত এই হুমকির বিপরীতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন মাত্রার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

এই উত্তেজনার আবহেই সম্প্রতি পূর্ব সাগরের দিকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া, যা এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় উৎক্ষেপণের ঘটনা।দক্ষিণ কোরিয়া ও মার্কিন বাহিনী বিষয়টি পর্যবেক্ষণ করছে।

All Categories