জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পাকিস্তান সফর, আলোচনায় থাকবে ইরান প্রসঙ্গ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসলামাবাদে তিন দিনের বৈঠকের জন্য পৌঁছেছেন। এই বৈঠকগুলোতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারসহ শীর্ষ সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক্সে একটি পোস্টের মাধ্যমে গুতেরেসের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব নাবিল মুনির তাকে স্বাগত জানান।

মহাসচিবের সফরের আগে জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছিলেন, আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের কূটনৈতিক ও মধ্যস্থতার প্রচেষ্টার বিষয়টি উঠে আসবে।

বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে আলোচনা সহায়তায় ইসলামাবাদের গঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনা করার সুযোগ হবে এই সফরে।

All Categories