জামায়াত একটি ‘ভণ্ড ইসলামী দল’: হেফাজতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সরব হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী। তিনি দলটিকে ‘ভণ্ড ইসলামী পার্টি’ উল্লেখ করে বলেছেন, জামায়াতে ইসলামী সহি ইসলামী দল নয়। তারা চায় মওদুদীর ইসলাম, মদিনার ইসলাম নয়।

সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক এই সভার আয়োজন করে ‘বৃহত্তর ফটিকছড়ির ওলামা-মাশায়েখগণ’।

বক্তব্যে মহিবুল্লাহ বাবুনগরী বলেন, জামায়াতে ইসলামীর ইসলাম হলো মওদুদীর ইসলাম, আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না। এটা শুধু আমি বলছি না, আমাদের মুরুব্বিরাও বলে গেছেন।

তিনি আরও বলেন, তারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, বরং মওদুদীর ইসলামের অনুসারী। আমরা জামায়াতে ইসলামকে ইসলামী দল মনে করি না।

সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাঈদিয়া দরবারের পীর মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী। সঞ্চালনায় ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজী।

সভায় আরও বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ইলিয়াছ, মাওলানা শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াহইয়া, মাওলানা ইরশাদ ভূজপুরী, মাওলানা মাহমুদ শাহ, গোলাম রাব্বানি, হাফেজ শোআহব, মুফতি খালেদ, মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা নোমান।

All Categories