জাহ্নবীর অদ্ভুত প্রতিভা: জিহ্বা ৩৬০ ডিগ্রি ঘোরানোর ক্ষমতা
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর তার অদ্ভুত প্রতিভার কথা জানিয়েছেন, যা হল জিহ্বা প্রায় ৩৬০ ডিগ্রি ঘোরাতে পারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে তার গোপন বা অজানা দক্ষতা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এই বিষয়টি উল্লেখ করেন।
তিনি এটিকে ‘খুবই বোকা এবং কোনও কাজে লাগে না এমন দক্ষতা’ হিসেবে অভিহিত করেন। কীভাবে তিনি এই কৌশলটি শিখলেন, সে সম্পর্কে জাহ্নবী জানান, স্কুলে তার সহপাঠীরা জিহ্বা দিয়ে নাক ছোঁয়ার চেষ্টা করতো, কিন্তু তিনি তা করতে পারতেন না। অন্য শিশুদের দৃষ্টি আকর্ষণ করতে তিনি ভাবলেন, জিহ্বা দিয়ে অন্য কিছু করা যায় কি না। এরপর ধীরে ধীরে তিনি এই অদ্ভুত ‘পার্টি ট্রিক’টি আয়ত্ত করেন।
এদিকে, সম্প্রতি জাহ্নবীর এআই দ্বারা নির্মিত একটি ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওটিতে তার এবং জুনিয়র এনটিআরের একটি ব্যবহার করা হয়েছে, যেখানে জাহ্নবীকে যৌন আপত্তিকর ও অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই বিষয়টি অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ সৃষ্টি করে। এরপর জাহ্নবী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ নোট শেয়ার করে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নারীদের যৌনভাবে উপস্থাপনের সমালোচনা করেন। তিনি বলেন, কারও সম্মতি ছাড়া কাল্পনিকভাবে তৈরি এমন কনটেন্ট ছড়িয়ে দেওয়া গভীরভাবে লঙ্ঘনমূলক।
জাহ্নবী শিগগিরই ‘লাগ যা গলে’ ছবিতে অভিনয় করবেন, যেখানে তার সঙ্গে রয়েছেন টাইগার শ্রফ ও লক্ষ্মী। রাজ মেহতা পরিচালিত এই ছবিটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।