ইরানি সেনাবাহিনী নাগরিকদের জন্য শুরু করবে সামরিক প্রশিক্ষণ
জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে নাগরিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি স্বেচ্ছাসেবী কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইরানি সেনাবাহিনী। রবিবার (৪ অক্টোবর) দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আলিয়ান-নেজাদ জানিয়েছেন, আজ থেকে তেহরানের তিনটি স্থাপনায় এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে। আলিয়ান-নেজাদ বলেন, সেনাবাহিনীর চারটি শাখার সদস্যদের কয়েকটি নির্ধারিত ‘ফিল্ড গ্যারিসন’ এলাকায় মোতায়েন করা হবে। সেখানে স্বেচ্ছাসেবীদের ‘মৌলিক সামরিক প্রশিক্ষণ’ প্রদান করা হবে এবং পরে তাদের আরও উন্নত পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে।