হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে তেলবাহী সুপারট্যাঙ্কারে আগুন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে ‘অননুমোদিত’ পথে চলাচলের সময় নৌ-মাইনের আঘাতে একটি সুপারট্যাঙ্কারে আগুন লেগেছে। ট্যাঙ্কারটিতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল।

আইআরজিসির তথ্যমতে, ট্যাঙ্কারটি হরমুজ প্রণালির নির্ধারিত পথের বাইরে দিয়ে চলাচল করছিল। তবে জাহাজটির নাম, পতাকাবাহী দেশ, হতাহতের ঘটনা কিংবা আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনীর কার্যকর অবরোধের কারণে ইরানের কোনো জাহাজই আর হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারছে না।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর শুক্রবার জানিয়েছে, ইয়েমেনের হুতিদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

All Categories