হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি, নিখোঁজ ১৯

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। শনিবার (৩১ মে) দুপুর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন।

হাতিয়া থানার উপপরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ট্রলারটি ভাসানচর থেকে হাতিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। পথে মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।

ওসি (তদন্ত) আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে নামে স্থানীয়রা। পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌবাহিনী।

All Categories