হাসিনাকে যারা তাড়াতে পেরেছে, তারা চাঁদাবাজদের ভয় পায় না: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “এই দেশের ছাত্র-জনতা শেখ হাসিনাকে তাড়াতে পেরেছে। তারা সামান্য কিছু চাঁদাবাজদের ভয় পাবে—এটা ভাবার সুযোগ নেই।”
শনিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি বিচার, সংস্কার ও নতুন সংবিধানের পক্ষে। কিন্তু একটি পক্ষ জনগণের এই দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, কিছু আসনের লোভ দেখিয়ে একটি পক্ষ ভেবেছিল অভ্যুত্থান-শক্তিকে কিনে ফেলবে। কিন্তু তারা ভুলে গেছে—জুলাইয়ের শক্তিকে কেনা যায় না।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি দেশের ভেতরে কোনো শত্রু তৈরি করতে চায় না। তিনি ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।