হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, ৭ জিম্মি হস্তান্তর,মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি

গাজা উপত্যকায় হামাসের হাতে থাকা সাতজন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করা হয়েছে। এর পাশাপাশি আরও ১৩ বন্দি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন বলে জানিয়েছে আল জাজিরা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি শিগগিরই মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা জানিয়েছেন, যেখানে তিনি ইসরায়েলি কনেসেটে ভাষণ দেবেন এবং মিশরে গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আয়োজিত সমাবেশে সহসভাপতির দায়িত্ব পালন করবেন।

যুদ্ধবিরতির পর উত্তর গাজার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফিলিস্তিনিরা ধীরে ধীরে ফিরে আসছেন। তবে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা এখনো পর্যাপ্ত নয়। মানবিক সহায়তা সংস্থাগুলোর মতে, অবকাঠামোগত ক্ষতি এতটাই ব্যাপক যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে সময় লাগবে।

ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর। আল জাজিরার হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৬৭ হাজার ৮০৬ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৬৬ জন আহত হয়েছেন।

সেই হামলায় ইসরায়েলে নিহত হন ১ হাজার ১৩৯ জন, এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যায় হামাস।বর্তমানে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তির অপেক্ষায় আছেন বলে জানিয়েছে আল জাজিরা।

All Categories