হাম উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম নিশ্চিত রোগে ১০৫ জনের এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জনের প্রাণহানি ঘটেছে। মোট মিলিয়ে হাম ও তার উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, একদিনে হাম উপসর্গে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪১ জন। এছাড়া ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত মোট হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ২৯১ জনে।
আঞ্চলিক হিসেবে গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ৬৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য বিভাগে চট্টগ্রামে ২৬৯, সিলেটে ২২৯, ময়মনসিংহে ১১৪, বরিশালে ১০৬, খুলনায় ৮৪, রংপুরে ৫৮ এবং রাজশাহীতে ৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।