গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন

গোপালগঞ্জের সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

ওসি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে আজ (বুধবার) গোপালগঞ্জ শহরের পৌর পার্কে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন—এমন খবর পেয়ে কিছু লোক পদযাত্রা বানচাল করতে উলপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায়। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

All Categories