গাজার মানুষ এখনও মুক্ত নয়, দেশে ফিরে বললেন শহিদুল আলম

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
শনিবার সকালে তুরস্কের ইস্তাম্বুল হয়ে ঢাকায় পৌঁছান তিনি।
বিমানবন্দরে শহিদুল আলম বলেন, “বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরতে সাহায্য করেছে, কিন্তু গাজার মানুষ এখনও মুক্ত নয়।”
তিনি আরও বলেন, “আমাদের মতো আরও হাজার ফ্লোটিলা যাওয়া দরকার, যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয়।”
ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজে ছিলেন শহিদুল, যেটি গত বুধবার ইসরায়েলি বাহিনী দখল করে।
অধিকারকর্মী ও সাংবাদিকদের সঙ্গে তাকেও আটক করে ইসরায়েলি কারাগারে নেওয়া হয়।
বাংলাদেশ, জর্ডান, মিশর ও তুরস্কের কূটনৈতিক তৎপরতায় তাঁর মুক্তি সম্ভব হয়।
শহিদুল বলেন, “ইসরায়েলি সেনারা আমার বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুঁড়ে ফেলেছে—এটা দেশের অপমান।”
তিনি আন্তর্জাতিকভাবে এই ঘটনার বিচার দাবি করেন।
শহিদুলের ভাষায়, “গাজার মানুষ যে কষ্টে আছে, আমাদের কষ্ট তার তুলনায় কিছুই না। গাজা মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”
বাংলাদেশ সরকার ফ্লোটিলায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

All Categories