গাজার ধ্বংসযজ্ঞের স্যাটেলাইট ছবি শেয়ার করলেন অ্যাঞ্জেলিনা জোলি
গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে ও পরের স্যাটেলাইট ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি জানান, গুগল আর্থ খুললেই গাজার বর্তমান পরিণতি স্পষ্ট দেখা যাচ্ছে।
রবিবার (৪ অক্টোবর) দেওয়া এক দীর্ঘ পোস্টে জোলি ইসরায়েলের নাম উল্লেখ না করলেও বলেন, গাজার পুরো এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামোও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জোলির ভাষ্য, গাজার প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে ত্রাণ ও আশ্রয় সামগ্রী পৌঁছাতে এখনও নানা বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে। তিনি বলেন, গুগল আর্থে অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ অত্যন্ত স্পষ্ট দেখা যায়।
শীত আসার আগেই মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা, বেসামরিকদের কাছে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহের আহ্বান জানান তিনি।