ঈদুল ফিতরে মুক্তির তালিকায় আলোচিত চার সিনেমা
২০২৫ সালের ঈদুল ফিতরে ঢালিউডে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো নতুন উদ্দীপনায় ভরপুর খোরাক যোগাচ্ছে । বিশেষ করে ঈদ উৎসবে এখনও সিনেমা হলগুলোতে থাকে দর্শকদের উপচে পড়া ভিড়, বাণিজ্যিক ঘরানার পাশাপাশি অভিনব গল্প ও আধুনিক চিত্রনাট্যের সিনেমাগুলো সাদরে গ্রহণ করেছে চলচ্চিত্রপ্রেমিরা।
আসন্ন ঈদুল ফিতরে পাঁচটির অধিক সিনেমা মুক্তি পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, এরই মধ্যে প্রস্তুত নিচ্ছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানগুলো, যার মধ্যে আলোচনা শীর্ষে রয়েছে সুপারস্টার শাকিব খানের বরবাদ, বরবাদকে টেক্কা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন আরফান নিশুর দাগি, পিছিয়ে থাকতে চান না জংলি নিয়ে অভিনেতা সিয়াম আহমেদ। অভিনেত্রী নুসরাত ফারিয়ার জ্বিন-৩ সিনেমা ও আলোচনায়।

বরবাদ
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের মোস্ট ওয়ান্টেড সিনেমা ‘বরবাদ’ মেহেদী হাসনা হৃদয়ের সিনেমা পরিচালনায় অভিষেক হতে চলেছে ‘বরবাদ’ দিয়ে।তিনি বলেন, “দর্শকরা এর আগে অনেক অ্যাকশন সিনেমা দেখেছেন। কিন্তু যা হতে চলেছে, সেই ধরনের অ্যাকশন দেখেননি।মেহেদী হাসান হৃদয় পরিচালিত রিয়েল এনার্জি প্রোডাকশন এবং রিদি সিদ্ধি এন্টারটেইনমেন্টের ব্যানারে শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন প্রযোজিত বরবাদ সিনেমাটি প্রণয়ধর্মী অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। যেখানে প্রধান চরিত্র হিসেবে অভিনয় করছেন সুপারস্টার শাকিব খান, ওপার বাংলার যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, মিশা সওদাগর সহ আরো অনেকেই।

দাগি
অ্যাকশন ড্রামা নিয়ে ফের হাজির আফরান নিশো! একেবারে অন্য লুকে 'দাগি'তে নজর কাড়তে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরফান নিশুর দাগি।
এ ছবি দিয়ে দুই বছর পর বড় পর্দায় ফিরছেন আফরান নিশো। শিহাব শাহিন পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। এসভিএফ আলফা আই ও চোরকি যৌথভাবে প্রযোজনা করেছেন সিনেমাটি। প্রধান চরিত্র অভিনয় করেছেন আরফান নিশু সঙ্গে আছেন নিশোর প্রথম সিনেমার নায়িকা তমা মির্জাও ।এতে আরো অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ। ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার পর কতটা বাজিমাত করতে পারবে এই জুটি তারি অপেক্ষা।

জংলি
বাংলা সিনেমায় সিয়াম কে বেশিরভাগ সময় দেখা গেছে রোমান্টিক চরিত্রে। জংলি যখন জনি দুই রূপে আসছেন সিয়াম, এরকমটাই ভাবছেন সবাই।সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ শবনম বুবলী, ও প্রার্থনা ফারদিন দিঘী। সিয়াম আহমেদ ‘জংলি’ সিনেমার একটি পোস্টার শেয়ার করে জানিয়েছেন, ২৫ এপ্রিল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে দেখানো হবে সিনেমাটি। ‘জংলি শুধু বাংলাদেশে না, হানা দিচ্ছে পৃথিবীর মানচিত্রে।জংলি সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। আজাদ খানের গল্প চিত্রনাট্যে যৌথভাবে লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা।

জ্বীন ৩
‘জ্বীন ৩’ নিয়ে পর্দায় আসছেন নুসরাত ফারিয়া ।অভিনেত্রী নুসরাত ফারিয়া ও সজলের রসায়নে ময়মনসিংহের বাস্তব ঘটনা অবলম্বনে একটি ভৌতিক চলচ্চিত্র দর্শকরা পেতে যাচ্ছে এই ঈদে।গত বছরের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বাস্তব গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘জ্বীন ২’। এবার ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি মুক্তির অপেক্ষায়।জ্বীন ২ একটি মেয়ের (মোনা) গল্প নিয়ে তৈরি করা হয়েছিল। তবে এবারের সুমন নামের একটি ছেলেকে নিয়ে এটির গল্প এগিয়েছে’ ।এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল নূর ও নুসরাত ফারিয়া।