মীর শাহে আলম বললেন, দেশেই থাকব, পালাব না

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্পষ্ট করে বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী মত দেশ ছেড়ে পালাবেন না তারা। তিনি বলেন, “আমরা এই দেশেই থাকব, পালাব না। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ যারা বিএনপি করি, আমাদের দেশের বাইরে অন্য কোথাও ঠিকানা নেই।

শনিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামি ৫ ডিসেম্বরের সফরের জন্য জনসভার সম্ভাব্য স্থান পরিদর্শনের সময় সংবাদকর্মীদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, “সমস্ত আলো ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। দেশের মানুষের মঙ্গলার্থ যা প্রয়োজন, তা করব এবং সবাইকে নিয়ে মিলে থাকব।”

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এই সফরে করতোয়া নদীর খনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সম্মাননা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। তিনি বলেন, “আমরা পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছি। দেশের সব খাল ও মরা নদীগুলো পুনরুজ্জীবিত করা হবে।”

গোয়িন্দগঞ্জে এই সফরে নদী খনন, উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান বৃদ্ধির জন্য সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন ঘটবে বলে মীর শাহে আলম আশাবাদ প্রকাশ করেন। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের কার্যক্রম নতুন গতি পাবে বলে তিনি মনে করেন। পরে তিনি করতোয়া নদীর বিভিন্ন অংশ এবং খাল পরিদর্শন করেন।

বগুড়া থেকে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে পৌঁছানোর পর বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

All Categories