ঈদে টানা ৯ দিনের সরকারি ছুটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আগে থেকেই সরকার ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে এমন সম্ভাবনা চিন্তা করে ২৯ মার্চ থেকে ৫ দিনের ঈদের ছুটির ঘোষণা দিয়েছিল। তবে, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করায় এই ছুটির মেয়াদ আরও বাড়িয়ে ৯ দিন করা হয়েছে। এর ফলে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটির সুবিধা পাবেন।

ঈদের ছুটি শুরু হওয়ার নির্ধারিত তারিখ ২৯ মার্চ হলেও ২৮ মার্চ ছিল সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার), একই সঙ্গে শবে কদরের ছুটিও ছিল ওই দিন। সেক্ষেত্রে বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকেই। আগের ঘোষণার মধ্যে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলার কথা থাকলেও, ৩ এপ্রিলও ছুটির ঘোষণা দেয়ায় এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি ছিল। ২৭ মার্চ অফিস খোলা থাকবে, তবে যারা ব্যক্তিগতভাবে ২৭ মার্চ ছুটি নিতে পারবেন, তাদের জন্য ছুটির মেয়াদ আরও ২ দিন বাড়বে এবং তারা ১১ দিন টানা ছুটি পাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুসারে চলে, যেমন বাংলাদেশ ব্যাংক, অথবা যেসব প্রতিষ্ঠানে জরুরি সেবা প্রদান করা হয়, সেগুলোর ছুটি তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে নির্ধারণ করা হবে।

এদিকে, বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) তৈরি পোশাকশিল্পের মালিকদের অনুরোধ করেছে, যাতে তারা ঈদের আগে শ্রমিকদের ছুটি দিতে পারেন, যাতে শ্রমিকরা ঈদের দু-তিন দিন আগে বাড়ি যেতে পারেন।

All Categories