ঈদে মোশাররফ করিমের এক ডজন নাটক !
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম স্বাভাবিকভাবেই প্রতি বছরে ঈদে বৈচিত্র্যময় সব নাটক দিয়ে আলোচনায় থাকেন এই অভিনেতা। প্রতিবারের মতো এ ঈদে ও নাটক,ওয়েব কনটেন্টের পাশাপাশি মুক্তি পাচ্ছে তার অভিনীত দুই সিনেমা। সিনেমাগুলো হলো ‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’। সরকারি অনুদানে নির্মিত এই দুটি সিনেমা মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে, এবং ঈদুল ফিতরের সময় দর্শকদের জন্য আসছে বড় খবর।
এছাড়া ‘বিলডাকিনি’ সিনেমার মুক্তি পহেলা বৈশাখের জন্য পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে মুক্তির তারিখ ঘোষণা নিয়ে চুপ ছিলেন ‘চক্কর ৩০২’ সিনেমার নির্মাতা, তবে এবার নিশ্চিত করা হয়েছে যে, রোজার ঈদেই মুক্তি পাবে এই সিনেমাটি। এদিকে ঈদে মুক্তির মিছিলে শাকিব খানের ‘বরবাদ’, সিয়াম আহমেদের ‘জংলি’, আফরান নিশোর ‘দাগি’, সজল ও ফারিয়া অভিনীত ‘জ্বীন থ্রি’ এবং মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ যুক্ত হয়েছে।
চক্কর ৩০২ সিনেমার নির্মাতা শরাফ আহমেদ জীবন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা আসবে, এবং ১০ রমজান থেকে প্রচারের আনুষ্ঠানিক কাজ শুরু হবে। টিজার, ট্রেলার, গান প্রকাশসহ বিভিন্ন প্রচার পরিকল্পনা রয়েছে।
‘চক্কর ৩০২’ সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন একজন তদন্ত কর্মকর্তার চরিত্রে। এটি খুনের তদন্তের পাশাপাশি একটি মানবিক গল্প তুলে ধরবে, যা সিনেমার মূল কাহিনির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।
এদিকে বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে মোশাররফ করিম অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমাটি। এটি নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে তৈরি। সিনেমায় নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প উঠে এসেছে, যেখানে প্রধান দুটি চরিত্রে মোশাররফ করিম এবং পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্ণো মিত্র অভিনয় করেছেন।
আগামী ঈদে মোশাররফ করিমের ডজনখানেক নাটকেও তাকে দেখা যাবে, যা তার ভক্তদের জন্য বিশেষ উপহার হয়ে থাকবে।