ঈদে আসছে  জয়া আহসান  জিম্মি

ঈদে আসছে জয়া আহসান জিম্মি

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে গত কয়েক বছর ধরে তিনি দেশে তেমন কোনো কাজ নিয়ে ব্যস্ত ছিলেন না বিশেষ করে ঈদকেন্দ্রিকও তার কোনো কাজ ছিল না। তবে এবার দীর্ঘ বিরতির পর আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন একটি কনটেন্ট। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে আশফাক নিপুন পরিচালিত ওয়েব সিরিজ জিম্মি যেখানে দেখা যাবে তাকে। হইচইয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি হইচই তাদের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে সিরিজটির পরিচালক আশফাক নিপুনের ছবি এবং ক্যাপশন দেওয়া হয়েছে, "এই ঈদে কী হবে? জিম্মি আসছে যা বানিয়েছেন আশফাক নিপুন এবং যা মিস করা একদম চলবে না।

এই সিরিজে জয়া আহসান অভিনয় করেছেন একটি সরকারি নিম্নপদস্থ কর্মচারীর চরিত্রে, যে ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না। সংসারের টানাপড়েনে ভুগছে সে, আর স্বামী-স্ত্রীর সম্পর্কেও রয়েছে সমস্যা। একদিন অফিসের স্টোররুমে একটি বাক্স ভর্তি টাকা পেয়ে যায়। হঠাৎ পাওয়া এই টাকার কারণে তার জীবনে শুরু হয় নানা দুশ্চিন্তা এবং টানাপড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে যায় তার চরিত্রটি।

এদিকে বাংলাদেশের পাশাপাশি ভারতের বাজারেও জয়া আহসানের বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ওসিডি’ সিনেমাটি এবং বাংলাদেশে মুক্তির তালিকায় রয়েছে ‘নকশী কাঁথার জমিন জয়া আর শারমিন ও ফেরেশতে সিনেমাগুলো।

All Categories